সম্রাট আকবরের অর্থমন্ত্রী গণিতবিদ টোডরমল
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
সম্রাট আকবরের অর্থমন্ত্রী গণিতবিদ টোডরমল
টোডরমল; ভারতীয় উপমহাদেশের এক অনন্য চরিত্র। মোগল সাম্রাজ্যের যুগে তিনি ছিলেন সম্রাট আকবরের অন্যতম সভাসদ। তৎকালীন ভারত নয় শুধু, তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণিতবিদ মানা হয় টোডরমলকে! আকবরের অর্থমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন সম্রাট শের শাহের অর্থমন্ত্রী। শের শাহ মারা যাবার পর, সম্রাট আকবর টোডরমলের প্রতিভা, নিষ্ঠা, পরিকল্পনা ও জ্ঞান দেখে অভিভূত হয়ে যান এবং তাকে নিজের অর্থমন্ত্রী নিয়োজিত করেন।
আকবরের অর্থমন্ত্রী থাকাকালীন টোডরমলের বহু অবদান আজও ভারতের কিছু প্রদেশে মেনে চলা হয়। যেমন তিনি বহুদিনের নিরীক্ষণ ও গবেষণার পর মানুষের আয় ও তার জমির পরিমাণের সাথে তার প্রদেয় করের পরিমাণ ঠিক করে দিয়েছিলেন। কর এবং আয় নিয়ে তার অনেক ধারণা ও গণনা ভারতের বহু প্রদেশে আজও প্রচলিত আছে। এছাড়া অনুবাদেও তার দক্ষতা ছিলো। তিনি ফার্সি ভাষায় ভাগবত পুরাণ অনুবাদ করেন। এছাড়া আরেকটি কাজের জন্যও টোডরমল স্মরণীয়- তিনি কাশির বিশ্বনাথ মন্দিরকে ১৫৮৫ সালে মেরামত করে পুনরায় তৈরি করেছিলেন।
প্রথম জীবনে টোডরমল শেরশাহের সামান্য কর্মচারী ছিলেন। সম্রাট আকবরের দরবারেও (রাজসভা) তিনি যোগ দেন সামান্য কর্মচারী হিসেবে। সামরিক প্রতিভা আর প্রশাসনিক দক্ষতায় তিনি অসামান্য ছিলেন। এজন্য আকবর তাকে সাম্রাজ্যের প্রধান দেওয়ান পদে নিযুক্ত করেন।
টোডরমল কার্যত আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। সম্রাটের গুরুত্বপূর্ণ অনেক সমরাভিযান পরিচালনা করতেন টোডরমল। অপর দিকে প্রশাসনিক সংস্কার, ভূমি সংস্কার, মুদ্রাব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন কাজে তিনি ছিলেন আকবরের মুখ্য উপদেষ্টা।
টোডরমল ছিলেন আকবরের বিশ্বস্ত অনুচর। তাই সম্রাট তাকে অনেক কাজের স্বাধীনতা দিয়েছিলেন।
নিষ্ঠাবান এই ব্যক্তি ১৫৬২ সাল থেকে আমৃত্যু উচ্চ রাজপদে কাজ করেন। তার আগে কোনো হিন্দু মোগল সাম্রাজ্যে এত উচ্চপদে কাজ করার সুযোগ পাননি।
টোডরমলের জন্ম উত্তর প্রদেশের লাহরপুরের এক কায়স্থ পরিবারে, ১ লা জানুয়ারী, ১৫০০ সালে। মৃত্যু পাকিস্তানের লাহোরে, ১৫৮৯ সালের ৪ নভেম্বরে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


